1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল গাজীপুর, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গাজীপুরে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৩ ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, প্রক্রিয়া স্থগিত শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে: যুবদল নেতা নয়ন টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট

রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলার কাপ্তাইয়ে আজ পরিষ্কার-পরিচ্ছন্নতা
অভিযান শুরু হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদের বিভিন্ন এলাকায়  আজ সকালে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে রায়হানুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। 

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত উপজেলা গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun