1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা: বাস্তব নাকি নিছক কল্পনা? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে আরও বেপরোয়া হওয়ার ঝুঁকিতে ইরান ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তার মাঝে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চূড়ান্ত বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় ও সরকারি জমি দখল: বরইতলীতে পরিকল্পিত ভূমিদস্যুতার চিত্র না ফেরার দেশে কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন

নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিজয় বর্মণ মুক্তাগাছা উপজেলার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। তিনি একটি ওষুধের দোকানে চাকরি করতেন। নেশাজনিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পরিবারের দাবি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে নেশাখুর বন্ধুদের সাথে ময়মনসিংহ শহরে যায় বিজন বর্মণ। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দেয়। এরপর আর বাড়ি ফিরেনি। গতকাল শনিবারও দিনভর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এরপর রোববার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পরিবারের লোকজন বিজনের মরদেহ সনাক্ত করে।

নিহত বিজন বর্মণের জ্যোঠাতো ভাই ভাই সুব্রত বর্মণ বলেন, দুই ভাই ও এক বোনের সংসারে বিজয় বর্মণ ছোট ছেলে। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun