1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

জেলার কাশিয়ানীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংশুর গ্রামের সোহেল মোল্লার পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদ কয়েকদিন আগে তার ফুফু বাড়ি জঙ্গলমুকুন্দপুর গ্রামে বেড়াতে আসে। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের মধুমতি নদীতে সে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজিদের ফুফাতো বোন সুমি বেগম বলেন, নদীর পাড়ে থাকা শিশুদের চিৎকার শুনে আমরা ছুটে যাই। তখন আর তাকে দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ রেজাউল মাওলা জানান, সন্ধ্যার পর ডুবুরি নামানোর সুযোগ না থাকায় স্থানীয় যুবকদের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। পানির নিচে বালুর বস্তার সঙ্গে আটকে থাকা অবস্থায় সাজিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান দর্জি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তার আগেই স্বজনরা মরদেহ নিজ গ্রামের বাড়ি কংশুরে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun