1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

বরিশালে জমে উঠেছে খাটিয়া বেচাকেনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

ঈদুল আযহার বাকি আর মাত্র তিন দিন। কোরবানির পশু কেনার পাশাপাশি মাংস কাটতে খাটিয়ার (গাছের গুঁড়ি) গুরুত্ব অপরিহার্য। তাই কোরবানি উপলক্ষে বরিশালে তেঁতুল গাছের খাটিয়ার কদর সবচেয়ে বেশি। পশু জবাইয়ের পর ভাগবাটোয়ারার জন্য মাংসের টুকরা করতে গাছের এসব খাটিয়ার প্রয়োজন হওয়ায় অনেকেই ভীড় করছে বরিশাল নগরীর মৌসুমী ব্যবসায়ীদের কাছে।

বরিশাল নগরীর চাঁদমারি, সাগরদী পুল, নাজিরের পুল, বটতলা মোড়, জেলে বাড়ির পুল, বাংলা বাজার, নাজিরা পুল,চৌমাথা এলাকায় খাটিয়া বিক্রি করছে মৌসুমি ব্যবসায়ীরা।

আকারভেদে একেকটি খাটিয়া বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ১ হাজার টাকা দরে। আবার ছোট আকারের খাটিয়া ১৫০-২শ’ টাকায় মিলছে। বিক্রিও বেশ ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও।

খাটিয়ার পাশাপাশি হোগলা, খড়ও বিক্রি হচ্ছে। ছোট থেকে বড় আকারের হোগলা ১৫০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এক আটি কুঠা বিক্রি হচ্ছে ১শ’ টাকা দরে।

মৌসুমি খাটিয়া ব্যবসায়ী আনোয়ার বাসস’কে বলেন, গত বছরের তুলনায় এবছর গাছের দাম বেশি। কিন্তু খাটিয়ার দাম আগের মতই আছে। বর্তমানে বেচাবিক্রি ভালো চলছে। তবে কোরবানির একদিন আগে বেচাকেনা আরো বাড়বে বলে জানান তারা।

খাটিয়া কিনতে আসা ক্রেতা রুবেল হোসেন বাসস’কে জানিয়েছেন, গতবছরের মত এ বছরও একই দামে হোগলা ও খাটিয়া বিক্রি হচ্ছে। কোরবানির আনুসঙ্গিক সরঞ্জাম হিসেবে এগুলো কিনতে আসছেন তারা। যেহেতু কোরবানির পশুর মাংস্য কাটতে খাটিয়া প্রয়োজন তাই তারা কিনে নিচ্ছেন।

কোরবানি উপলক্ষে বরিশাল নগরীতে প্রায় শতাধিক মৌসুমি ব্যবসায়ী বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে খাটিয়ার ব্যবসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun