উত্তর-পশ্চিমী ঝড় ও ভারী বৃষ্টির কারণে সকাল ১১.২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক আবদুস সালাম জানান, পদ্মা ও যমুনা নদীপথে উত্তর-পশ্চিমী ঝড়ের প্রভাবে সকাল ১১.২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্থগিত রয়েছে।
সূত্র জানায়, উত্তর-পশ্চিমী ঝড়ের কারণে লঞ্চসহ সব ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট চলাচলও স্থগিত রয়েছে।