দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে পুনরায় ওয়েলস জাতীয় ফুটবল দলে ফিরেছেন বেন ডেভিস এবং কনোর রবার্টস। মঙ্গলবার (২৬ মে) ঘানা ও রোমানিয়ান বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা কোচ ক্রেগ বেলামি। ঘোষিত দলে দুই তারকা ডিফেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জানুয়ারি মাসে ক্লাবের হয়ে খেলার সময় গোড়ালিতে গুরুতর চোট পান টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার ডেভিস। অস্ত্রোপচারের পর দীর্ঘ চার মাস মাঠের বাইরে থাকার পর ওয়েলস অধিনায়ক হিসেবে দলে ফিরলেন তিনি। ২০২৫ সালের জুনে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন বার্নলির রাইটব্যাক রবার্টস। এর ১ বছর ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি তিনি বার্নলির হয়ে ম্যাচডে স্কোয়াডে ফিরলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। সেন্টারব্যাক ক্রিস মেফামও চোট কাটিয়ে ফিরছেন। কিন্তু মিডফিল্ডার জর্ডান জেমস ও রুবিন কোলউইল এবং ফরোয়ার্ড লিয়াম কালেন ও মার্ক হ্যারিস ছোটখাটো চোটের কারণে খেলতে পারছেন না। আগামী ২ জুন কার্ডিফে সিটি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের অন্যতম প্রতিপক্ষ ঘানা এবং ৬ জুন বুখারেস্টে রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে ওয়েলস।