1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল আউয়াল নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া এলাকায় রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আউয়াল (৬০) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে মৃত বাছের মিয়ার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি ভাঙা হয়ে ফরিদপুরের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে খণ্ডিত দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রথম দিকে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রাসুল সামদানি আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun