1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মঙ্গলের বুকে এই রহস্যময় পাথর কি কেউ সাজিয়ে রেখেছে? জানালেন বিজ্ঞানীরা ঈদে বান্দরবানে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের নতুন নির্দেশনা অর্থনীতি ও নিরাপত্তায় জরুরি খনিজ নিশ্চিত করতে নতুন জোট রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩২ পঙ্গু হাসপাতালে ছিনতাইকারী আটক নাসীরুদ্দীন পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল: রাশেদ খাঁন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ ছড়াবে, এমন ‘এআই শহর’ তৈরির পরিকল্পনা মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বেতন দেবেন বলে শ্রমিকদের বসিয়ে রেখে চেয়ারেই মারা গেলেন কারখানা মালিক সিলেটে এক সপ্তাহে দ্বিতীয়বার পিতার হাতে কন্যা ধর্ষণের অভিযোগ

টঙ্গীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

গাজীপুরের টঙ্গী বাজারে সেফটি ট্যাংক বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে দশটার দিকে টঙ্গী বাজারের সালেহা মার্কেটের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুদ্র ওই মার্কেটের ‘রুদ্র জুয়েলারি ওয়ার্কস’-এর মালিক গৌতম দত্তের ছেলে। স্থানীয়রা জানান, দোকানটি একটি সেফটি ট্যাংকের উপর নির্মিত এবং দীর্ঘদিন ধরে সেখানে শাঁখা ও সিঁদুর বিক্রি হয়ে আসছে। ঈদকে সামনে রেখে কাজের চাপ বেশি থাকায় রাত পর্যন্ত কাজ চলছিল। এরই মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা রুদ্র সারা শরীরে গুরুতর দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উত্তরার আইচি হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun