1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সে নির্দিষ্ট বিধি মেনে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার কোরবানি হজের খুতবায় মুসলিমদের ঐক্যের ডাক আর জালিম শাসকদের পরিণতি বাংলাদেশে মন্ত্রীত্ব হইলো সোনার পাথরের বাটির মতো: নাসীরুদ্দীন সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে আসবে ‘স্বস্তির বাজেট’: স্পিকার হাফিজ সাফ মিশনে প্রস্তুত বাংলাদেশ নারী দল, ‘হট ফেভারিট’ ভাবছে না নিজেদের গুনাহকে তুচ্ছজ্ঞান করার পরিণতি সরকারের কাছে গুমের পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা চেয়ে ১৪ সংগঠনের বিবৃতি শৈলকুপায় হামলা চালিয়ে ইজিবাইক ছিনতাই পশ্চিমবঙ্গে ‘আটক শিবির’ চালু ক্ষমতার দম্ভে বাংলাদেশিদের নিয়ে উগ্র হুঁশিয়ারি দিলেন শুভেন্দু পবিত্র হজ পালিত

বাংলাদেশে মন্ত্রীত্ব হইলো সোনার পাথরের বাটির মতো: নাসীরুদ্দীন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ক্ষমতাসীনদের অবৈধ সম্পদ অর্জন এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সমালোচনা করেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে মন্ত্রীত্ব হইলো সোনার পাথরের বাটির মতো। ঘষা দিলেই কুরবানির পশু, ফ্ল্যাট, প্লট, জমি-জমা, স্বর্ণ অলংকার, গাড়ি-বাড়ি, রূপা-মুদ্রা, হীরা-জহরতের ছড়াছড়ি। নামে-বেনামে সম্পদের পাহাড়। কেউ আবার দেশের মাটিতে জায়গা না পেয়ে বিদেশে গিয়ে বাড়ি ক্রয় করে।’ মন্ত্রীদের সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়েও কটাক্ষ করেন পাটওয়ারী। তিনি বলেন, ‘তাদের সন্তানদের দিকে তাকাইলে প্রিন্স উইলিয়ামও লজ্জা পায়। জিজ্ঞেস করলে— “আয়ের উৎস কী?” উত্তর দেয় -আব্বা। সূর্যের দিকে তাকাইলে যেমন চোখ অন্ধকার হয়ে আসে, তেমনি এদের জৌলুস আর চাকচিক্যময় সামগ্রীর দিকে তাকাইলেও চোখ ঝাপসা হয়ে আসে।’ তিনি আরও যোগ করেন, ‘আরব শেখদের মতো বাঘ নিয়ে খেলা না করতে পারলেও বাঘিনী নিয়ে খেলা করে। এদের ছোট ছোট আয়েশি খাঁচায় কত ফুল ঝরে পড়ে! এদের ট্যাবলেট চিবানো দেখলে উৎপাদনকারী আরেকটা নতুন ফ্যাক্টরিতে বিনিয়োগ করার সাহস পায়।’ কেউ কেউ মিডিয়া ব্যবহার করে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেন তিনি। বলেছেন, ‘আবার কেউ কেউ মিডিয়া খুলে ভয় দেখায়— “খাইয়া দিমু”, “জেলে ভইরা দিমু”। এদের দুইটা শখের জায়গা আছে— অর্ধেক রাতারাতি খেলা-বিশেষজ্ঞ হইয়া উঠে, আরেক অর্ধেক সংস্কৃতির মান ইজ্জত ডুবিয়ে দেয়।’ তবে পোস্টের শেষে আশার বাণী শুনিয়েছেন পাটওয়ারী। তিনি বলেন, ‘এতক্ষণ পড়ে মন খারাপ কইরেন না। শ্রীলঙ্কা আর সাম্প্রতিক নেপালে রাস্তায় রাস্তায় তাদের যেই পরিণতি হয়েছিল, ওই থ্রিলারগুলা নেট দুনিয়ায় একটু দেখলেই মন শান্তি হয়ে যাবে। যেখানেই রাজ-রাজ ভাব আর হাংকি-পাংকি দেখবেন, সেখানেই নেপালের উদাহরণ সেট করে দিবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun