1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় বসছে নজরদারি ক্যামেরা, বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার সৌদির প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলা: বিশ্ববাজারে চার শতাংশ সরবরাহের ঝুঁকি চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান বাংলা কিউআর লেনদেনে অস্বাভাবিক উল্লম্ফন: ভুয়া পেমেন্টের মাধ্যমে জালিয়াতির অভিযোগ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন

সাফ মিশনে প্রস্তুত বাংলাদেশ নারী দল, ‘হট ফেভারিট’ ভাবছে না নিজেদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬–এর শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ভারতের গোয়ায় অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও নিজেদের ‘হট ফেভারিট’ হিসেবে দেখছে না বাংলাদেশ দল। বাস্তবসম্মত লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান ফুটবলাররা। মঙ্গলবার সকালে গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে প্রায় দেড় ঘণ্টার নিবিড় অনুশীলন করেছে দল। সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলা সেশনে ওয়ার্ম-আপের পর পাসিং ড্রিল ও পজেশনভিত্তিক অনুশীলনে জোর দেন কোচিং স্টাফরা। পরে ছয়জনের ছোট ছোট দলে ভাগ হয়ে হাই-ইনটেনসিটি ম্যাচ খেলেন ফুটবলাররা। এ ছাড়া ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস ও বিভিন্ন পজিশনে দলের শেপ ধরে রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গোয়ার গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও ফুটবলারদের ফিটনেস ও একাগ্রতা সন্তোষজনক ছিল বলে জানিয়েছে দলীয় সূত্র। বর্তমানে দলে কোনো চোট সমস্যা নেই। দুপুরে টিম হোটেলে জিম ও আইস বাথের মাধ্যমে রিকভারি সেশনও সম্পন্ন করেছেন খেলোয়াড়েরা। সাফের আগে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ দল। প্রস্তুতি নিয়ে দলের ডিফেন্ডার শিউলি আজিম বলেন, থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে গোয়ার আবহাওয়ার মিল রয়েছে। কয়েক দিনের অনুশীলন ভালো হয়েছে বলেও জানান তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চাপের বিষয়ে শিউলি বলেন, ‘ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না। আগে কী ছিলাম, সেটা ভুলে যেতে হবে। বাস্তবতা হলো, এই টুর্নামেন্টে হট ফেভারিট ভারত ও নেপাল। আমরা নিজেদের হট ফেভারিট ভাবছি না। তবে শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’ এরই মধ্যে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়েছে ভারত নারী ফুটবল দল। এ প্রসঙ্গে শিউলি বলেন, ভারত এবার বেশ গোছানো দল। তবে বাংলাদেশের পুরো মনোযোগ এখন নিজেদের প্রথম ম্যাচে। আজ বিকেলে ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে আরও একটি অনুশীলন সেশন করবে বাংলাদেশ দল। এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun