1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, প্রক্রিয়া স্থগিত শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে: যুবদল নেতা নয়ন টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ

বেতন দেবেন বলে শ্রমিকদের বসিয়ে রেখে চেয়ারেই মারা গেলেন কারখানা মালিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের আগের রাতে শ্রমিকদের বেতন দেওয়ার কথা বলে অফিসকক্ষে বসা অবস্থায় মৃত্যু হয়েছে এক হোসিয়ারি কারখানার মালিকের।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের কাছে সায়েম আল আরাফাতের বাড়ির নিচতলায় অবস্থিত হিমা হোসিয়ারি অ্যান্ড গার্মেন্টসে এই ঘটনা ঘটে। নিহত হারুন (৪২) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। শ্রমিকরা জানান, সোমবার কারখানার মালিক হারুন ঈদের জন্য গরু কিনে এসে জানান মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বেতন দিয়ে ঈদের ছুটি দেবেন। সেই অনুযায়ী সারাদিন কাজ করে সন্ধ্যায় কারখানায় অপেক্ষা করছিলেন ২০ জন শ্রমিক। নির্ধারিত সময়ে হারুন এসে সবাইকে অপেক্ষা করতে বলে অফিসকক্ষে ঢোকেন।  কিন্তু দীর্ঘ সময় পরেও বেতন না পেয়ে শ্রমিকরা দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে মালিকের স্ত্রীর নির্দেশে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন হারুন চেয়ারে নিথর হয়ে বসে আছেন। পরে পরিবার এসে মৃত্যু নিশ্চিত করে মরদেহ বাড়িতে নিয়ে যায়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মৃত্যুর কারণ জানতে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে তদন্ত করছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun