1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। মঙ্গলবার (২৬ মে) দুপুর থেকে মহাসড়কের সোনারগাঁ টিপুদ্রি এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে টিপুদ্রি এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কের দুটি লেনের সামনে বিক্ষোভ করেন। তারা এপ্রিল মাসের বকেয়া বেতন এবং মে মাসের বেতন ঈদের আগেই পরিশোধের দাবি জানান। তবে মালিকপক্ষ পুরো বেতন পরিশোধে অপারগতা জানালে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের দুটি লেনে যান চলাচল ব্যাহত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ টিপুদ্রি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট ছাড়িয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।

যানজটে আটকে থাকা তিশা পরিবহনের যাত্রী আরমান মিয়া বলেন, দুপুরে মদনপুর এলাকায় পৌঁছতেই যানজটে আটকা পড়ি। এখন গাড়ি একটুও সামনে এগোচ্ছে না। ট্রাকচালক রফিক মিয়া জানান, সকালে মহাসড়ক স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই এমন যানজট তৈরি হয়েছে। কাচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোলপ্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun