1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী

যা কেউ পারেননি, মেসিকে দিয়ে তাই করালেন শাকিরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সঙ্গীত ও ফুটবলের দুই জগত আবারও এক হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে অফিশিয়াল গান তৈরি করেছেন শাকিরা ও নাইজেরিয়ান শিল্পি ব্রুনা বয়। গানটি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ভক্তদের মধ্যে। বিশেষ করে আলোচনায় লিওনেল মেসিকে ঘিরে একটি চমকপ্রদ মুহূর্তের কারণে। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ২০১০ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গানও গেয়েছিলেন শাকিরা। এবারের গানটির নাম ‘দাই-দাই।’ গানটির ভিডিওর শুরুতে কিলিয়ান এমবাপে ইংরেজিতে বলেন, ‘শাকিরা, আমরা প্রস্তুত।’ এরপর একে একে হ্যারি কেইন, লুইস দিয়াজ, ক্রিশ্চিয়ান পুলিসিচ, সান্তিয়াগো গিমেনেজ, আলফোনসো ডেভিস, ভিনিসিয়ুস জুনিয়র, টাকেফুসা কুবো, জামাল মুসিয়ালা, রদ্রি এবং আর্লিং হালান্ডও একই কথা বলেন।’ বাকিদের এই এক লাইন কথা নিয়ে কোনো আলোচনা না হলেও ভিডিওর শেষ অংশে লিওনেল মেসির ইংরেজিতে বলা, ‘য়্যুই আর রেডি’ বলা নিয়ে। এতে পুরোপুরি বিস্মিত হয়ে যান তার ভক্তরা। কারণ পুরো ক্যারিয়ারজুড়ে মেসি সাধারণত স্প্যানিশ ছাড়া অন্য ভাষায় প্রকাশ্যে কথা বলা এড়িয়ে গেছেন। ২০১০ ও ২০১৮ সালে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল গানে মেসি উপস্থিত থাকলেও কোনো কথা বলেননি। তবে এবার তার ইংরেজিতে কথা বলা নিয়ে সামাজিক মাধ্যমে মিম ও মন্তব্যের বন্যা বয়ে গেছে। অনেকে লিখেছেন, ‘মেসিকে ইংরেজি বলাতে পেরেছেন একমাত্র শাকিরাই!’ আবার কেউ মজা করে বলেন, “জিটিএ৬ বের হওয়ার আগেই মেসি ইংরেজি বলে ফেললেন!’ ভিডিওতে উগান্ডার কাম্পালাভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ঘেট্টো কিডস ফাউন্ডেশনের শিশুদেরও দেখা গেছে। সংগীত ও নাচের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বদলে দিতে কাজ করে সংস্থাটি। গানটিতে শুধু তিন আয়োজক দেশের ঐক্যই নয়, বরং ৪৮টি অংশগ্রহণকারী দলের বহুসাংস্কৃতিক পরিচয়ও তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের বার্তা দেওয়া হয়েছে এবং শ্রদ্ধা জানানো হয়েছে ডিয়েগো ম্যারাডোণা, পেলে, কাকা, রোনালদো নাজারিও, পাওলো মালদিনি, রোমারিও, আন্দ্রেস ইনিয়েস্তা এবং ডেভিড বেকহ্যামের মতো কিংবদন্তিদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun