1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কারের প্রক্রিয়া শুরু মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম: অভিযোগে জড়িত ব্যক্তি যুবক আটক অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা: বাস্তব নাকি নিছক কল্পনা? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে আরও বেপরোয়া হওয়ার ঝুঁকিতে ইরান

রাজধানীতে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাজধানীর কদমতলীর জুরাইনে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের এক বই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণি রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুরে জুরাইন ঋষিপাড়ায় শ্যালকের বাসায় কোরবানির গরু কিনে দিয়ে বের হয়েছিলেন আনোয়ার হোসেন। ঋষিপাড়া মেইন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয় তৈয়ব আলী বলেন, সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে কিংবা ছেঁড়া তার জমে থাকা পানিতে পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun