1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

সারাদিন শুয়ে-বসে থাকে অলস ষাঁড়, নাম রাখা হলো কমিশনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

গায়ের রং কালো কুচকুচে, গলায় সোনালী চেইন, চাহনিতেও গাম্ভীর্য। তবে সবসময় শুয়ে-বসে থাকে বিশাল এই ষাঁড়। তাই মালিক তার নাম রেখেছেন ‘কমিশনার’। ষাঁড়টি ময়মনসিংহের হওয়ায়; সেই সঙ্গে এলাকার নাম যুক্ত করে নামটি ছড়িয়ে পড়ে ‘ময়মনসিংহের কমিশনার’ নামে। 

এবারের কোরবানি ঈদকে কেন্দ্র সম্প্রতি আলোচনায় এসেছে এমনই কালো রংয়ের একটি বিশাল ষাঁড়। ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার বাসিন্দা মো. জুয়েল লালনপালন করেছেন ষাঁড়টি। মূলত মঙ্গলবার (২৬ মে) ময়মনসিংহের সার্কিট হাউসের হাটে ষাঁড়টির দেখা মেলে। ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকায় নিজের খামার থেকে ষাঁড়টি সেখানে আনা হয়েছে বলে জানান খামারি মো. জুয়েল। সার্কিট হাউজের এই হাটে ৩টি ষাঁড় নিয়ে এসেছিলেন তিনি। ‘কমিশনার’ ছাড়াও ছিল ‘মটু’ এবং ‘চমচম’। মটু ও চমচম বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ টাকা করে। কমিশনারের দাম হাঁকা হচ্ছে ৬ লাখ ৮০ হাজার টাকা।  খামারি জুয়েল বলেন, কালো ষাঁড়টি একটু অলস প্রকৃতির। খাওয়া ছাড়া সব সময় শুয়ে-বসে থাকে বলেই তার নাম রাখা হয়েছে কমিশনার।ষাঁড়টি তিন বছর ধরে পালন করেছি। গমের ভুসি ও ঘাস খাইয়ে পালন করেছেন। মোটাতাজা করতে অন্য কোনো কিছু ব্যবহারও করেননি। এমনকি গবাদিপশুর ফিডও ব্যবহার করা হয়নি। ময়মনসিংহ জেলায় কোরবানির ঈদ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মোট ১৫২টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসে। সার্কিট হাউজের এই হাটটি চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, ঈদকে ঘিরে বড় চ্যালেঞ্জ থাকে। আমাদের মাঠপর্যায়ের সহকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুরো জেলার জন্য ৫৬টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করছি। যারা কোরবানির হাটগুলোতে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun