1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

সিলেটে এক সপ্তাহে দ্বিতীয়বার পিতার হাতে কন্যা ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সিলেটে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও পিতা কর্তৃক কন্যাসন্তান ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সৎ পিতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে নগরীর শাহপরাণ থানার বালুচর মেইন রোড এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত মো. আব্দুর রহীম (৫৪) নোয়াখালীর সেনবাগ থানার দক্ষিণ কাদরী এলাকার বাসিন্দা এবং বর্তমানে বালুচর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আব্দুর রহীম তার সৎ মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আগে সামাজিক বৈঠক করলেও তিনি সব অস্বীকার করেন। মঙ্গলবার দুপুরে ফের নির্যাতনের সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন এবং পুলিশে খবর দেন। শাহপরাণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। এর আগে গত বুধবার (২০ মে) সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে আকবর হোসেন নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। পরপর দুটি ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যক্তি ও ভুক্তভোগী মেয়েটিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা ও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun