1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

শৈলকুপায় হামলা চালিয়ে ইজিবাইক ছিনতাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইসমাইল হোসেন জানান, প্রাণ বাঁচাতে তিনি ইজিবাইক ফেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এ সুযোগে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে চালকের ওপর হামলা চালিয়ে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক ইসমাইল হোসেন উপজেলার ইটালি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া পরিবহন শেষে বাড়ি ফিরছিলেন ইসমাইল হোসেন। পথে মঠবাড়ি এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। ইসমাইল হোসেন জানান, প্রাণ বাঁচাতে তিনি ইজিবাইক ফেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এ সুযোগে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun