1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা বিশ্বকাপের দল ঘোষণা করলো মরক্কো ১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক কোরবানির ঈদ ঘিরে পাটি, চাঁটাই ও গাছের গুঁড়ির বিক্রি বেড়েছে, দাম কেমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ, কিছু নিয়মে কড়াকড়ি করছে ফিনল্যান্ড ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানের গীতিকার জবান আলী আর নেই ফরাসি বিপ্লব, জিদানের অমরত্ব এবং রোনালদো-রহস্য ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানাল সৌদি আরব-পাকিস্তান বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ, কিছু নিয়মে কড়াকড়ি করছে ফিনল্যান্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভাষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও অভিবাসন নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। নতুন অভিবাসন সংস্কার প্রস্তাবের অংশ হিসেবে এসব পরিবর্তনের খসড়া প্রকাশ করেছে দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়।

প্রস্তাবের ওপর মতামত গ্রহণ চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। চলতি অধিবেশনেই বিলটি পার্লামেন্টে উপস্থাপনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। প্রস্তাব অনুমোদিত হলে ২০২৭ সাল থেকে পরিবর্তনগুলো কার্যকর হবে।

পরিবার পুনর্মিলনে নতুন শর্ত

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা শিক্ষার্থীর সঙ্গে একই সময় বসবাসের অনুমতির আবেদন করতে পারেন। তবে নতুন প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার্থীকে অন্তত এক বছর ফিনল্যান্ডে বসবাস করার পরই পরিবারের সদস্যরা আবাসনের অনুমতির আবেদন করতে পারবেন।

আয়ের শর্তে পরিবর্তন

শিক্ষার্থীদের জন্য ন্যূনতম আয়ের শর্ত আইন ও সরকারি অধ্যাদেশের মাধ্যমে নির্ধারণের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে এ–সংক্রান্ত নির্দেশনা দেয় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

সরকারের ভাষ্য, অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি ছাড়াই ফিনল্যান্ডে গিয়ে সমস্যায় পড়ছেন। বিদেশি শিক্ষা এজেন্টদের বিভ্রান্তিকর তথ্য ও মধ্যস্থতাকারীদের কাছে ঋণগ্রস্ত হওয়ার ঘটনাও বাড়ছে।

ফিনল্যান্ডে যাওয়ার আগেই লাগবে ভাষা দক্ষতা

নতুন প্রস্তাবে শিক্ষার্থীদের ফিনল্যান্ডে প্রবেশের আগেই ভাষাগত দক্ষতা প্রমাণের বাধ্যবাধকতা রাখার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কিছু শিক্ষার্থী পর্যাপ্ত ইংরেজি বা শিক্ষার ভাষাজ্ঞান ছাড়া ফিনল্যান্ডে পৌঁছান, ফলে তাঁদের পড়াশোনা সম্পন্ন করতে সমস্যা হয়।

প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত ভাষাগত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে শিক্ষার্থীদের স্টাডি রেসিডেন্স পারমিট আবেদন বাতিল করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ফিনল্যান্ড সরকার ধাপে ধাপে অভিবাসন ও স্থায়ী বসবাসসংক্রান্ত নীতিমালা আরও কঠোর করে আসছে। এর মধ্যে স্থায়ী আবাসন ও নাগরিকত্ব পাওয়ার নিয়মও কঠিন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun