1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু ১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ, সতর্কতায় যুদ্ধবিমান মোতায়েন

পঞ্চগড়ে পথের ধারে শোভা ছড়াচ্ছে রূপসী বুনো ফুল ল্যান্টানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

‘ফুল’ শব্দটি সামনে এলেই যেন এক অন্য রকম ভালো লাগা তৈরি হয়। পুলক জাগে দেহ-মনে। আর সেই ফুল যদি হয় নয়নাভিরাম, তাহলে তো আর কথাই নেই। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকার পথের ধারে নীরবে শোভা ছড়াচ্ছে এমনই এক রূপসী বুনো ফুল ‘ল্যান্টানা’।

পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলাতেই ফুলটি সবচেয়ে বেশি চোখে পড়ে। গ্রীষ্ম আর বর্ষাকালে ল্যান্টানা ফুল এসব উপজেলার পথের ধার, ঝোপঝাড়ে অপরূপ সৌন্দর্যে মাতিয়ে রাখে।

গ্রীষ্মের মধ্যেই বৃষ্টিতে গাছপালা প্রাণ ফিরে পেয়েছে। সবুজে ভরে উঠেছে চারদিক। গাঁয়ের মেঠো পথের দুই ধারে ফুটতে শুরু করেছে ল্যান্টানা। স্নিগ্ধ শোভার সুরভিত ল্যান্টানার রূপে আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি, প্রজাপতিসহ বিভিন্ন পতঙ্গ। রং বদলানো ল্যান্টানার নয়নাভিরাম শুভ্রতা আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের।

সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর, মীরগড়, ধাক্কামারা, মাগুরা এবং তেঁতুলিয়া উপজেলার আজিজনগর, ডাঙ্গাপাড়া, মাগুরা পাড়া, গোবরা নদী, মহানন্দা নদীর পাড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে এই বুনো ফুলকে গ্রামের পথগুলোর দুই পাশে, ঝোপঝাড়ে ও পতিত জমিতে চমৎকারভাবে ফুটে থাকতে দেখা গেছে। মনোমুগ্ধকর ল্যান্টানার অপরূপ সৌন্দর্য ফুলপ্রেমীদের মনে তৈরি করছে অন্য রকম ভালো লাগা। ল্যান্টানা ফুল গাছের পাতার গন্ধ মাদকতাময় হওয়ায় স্থানীয় ব্যক্তিদের অনেকে একে ‘মাথা ঘুরানি’ গাছ বলে থাকেন।

স্নিগ্ধ শোভার সুরভিত ল্যান্টানার রূপে আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি, প্রজাপতিসহ বিভিন্ন পতঙ্গ।  সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর এলাকায় তোলা

স্নিগ্ধ শোভার সুরভিত ল্যান্টানার রূপে আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি, প্রজাপতিসহ বিভিন্ন পতঙ্গ। সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর এলাকায় তোলা

পঞ্চগড় সদর উপজেলার বিদ্যালয়শিক্ষক আতাউর রহমান বলেন, ‘ল্যান্টানা আমাদের জেলার বিভিন্ন এলাকার পথের ধারে, নদীর পাড়ে শোভা ছাড়াচ্ছে। দেখতে চমৎকার এই বুনো ফুল নীরবে–নিভৃতে শোভা ছড়ায়। অনেকে এই এই ফুলের নাম না জানলেও সৌন্দর্য ঠিকই উপভোগ করেন। অনেককে দেখি ছবিও তুলে রাখেন।’

ল্যান্টানা (Lantana) একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় ফুল গাছ। এর উদ্ভিদতাত্ত্বিক নাম হলো ল্যান্টানা কামারা (Lantana camara)। এর আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন এলাকায় পাওয়া যায়। পথের ধারে আগাছা হিসেবে জন্মানো এবং অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা এই উদ্ভিদ ভেষজ ও শোভাবর্ধনকারী হিসেবেই প্রধানত ব্যবহার হয়। ল্যান্টানা ফুল হলুদ, কমলা, গোলাপিসহ বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুল ফোটার পর প্রথমে হলকা হলুদ রঙের হয়, ‘ক্যারোটিন’ থাকার কারণে। এ সময় ফুলে পরাগায়ন হয় এবং পরাগায়নের পরই মধুভাণ্ড শেষ হয়ে যায়, পরে এই ফুলের রং বদলাতে থাকে।

তেঁতুলিয়ার পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পথের ধারের বুনো সুন্দর ল্যান্টানা কেবল আমাদের মন ভালো করে দেয় তা নয়, একই সঙ্গে এই ফুল ইকোলজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন এই ফুলের থেকে খোরাক জোগায় প্রজাপতিসহ অন্যান্য পতঙ্গ। প্রজাপতির পছন্দের ফুল হওয়ায় বেশির ভাগ সময়ই প্রজাতিরা এই ফুলে বসে থাকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun