1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক

রাজবাড়ীতে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, কয়েকজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মে) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাট্টা ইউনিয়ন পরিষদের কাছে রাস্তার পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি এক্সকাভেটর মেশিনের চালককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া অবৈধভাবে মাটি পরিবহন ও সড়ক ক্ষতিগ্রস্ত করার দায়ে দুই ট্রাকচালককে যথাক্রমে ১৫ দিন ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে, একই রাতে কশবামাঝাইল ইউনিয়নের সুবর্ণকোলা মৌজার গড়াই নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ট্রাকচালক ও তার সহযোগীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ জানান, অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun