1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

কোরবানি পশুর হাট থেকে ঘরে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ ঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়া আক্তার (২২) এক সন্তানের জননী। তিনি শান্তিনগর গ্রামের গিয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে সিয়াম ব্যাপারীর স্ত্রী।

তাদের ইবনে সিনহা নামে দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বারদী এলাকার নজরুল ইসলামের মেয়ে নাদিয়া আক্তারের সঙ্গে তিন বছর আগে সিয়াম ব্যাপারীর বিয়ে হয়। সিয়াম প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

নিহতের স্বামী সিয়াম ব্যাপারী জানান, বুধবার দুপুরে তিনি বাবাকে সঙ্গে নিয়ে কোরবানির পশু কিনতে স্থানীয় হাটে যান। বাড়িতে ফিরে জানতে পারেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে তাকিয়ে স্ত্রী নাদিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কী কারণে এমন ঘটনা ঘটেছে, আমি কিছুই বুঝতে পারছি না।

নিহতের শাশুড়ি আমেনা বেগম জানান, সিয়াম ও তার বাবা হাটে যাওয়ার পর নাদিয়া তার শিশু কন্যাকে দাদির কোলে দিয়ে সাংসারিক কাজের কথা বলে নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাইরে না আসায় দরজা খোলার চেষ্টা করেন। একপর্যায়ে দক্ষিণ পাশের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে নাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ, গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ওসি হাসান আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun