1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

শিশু-নারী নির্যাতনকারী সমাজের শত্রু : সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো ধরনের শিশু বা নারীনির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। শিশু বা নারীনির্যাতনকারী যেই হোক, সে সমাজের শত্রু।

তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।  

বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজাপুর জেলার হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিশু বা নারী নির্যাতনের বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ঈদের পরে মাদক ও শিশু, নারী নির্যাতন ও ইভটিজিংকারীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেবে না।

সমাজকল্যাণমন্ত্রী ঘূর্ণিঝড়ে ফসল নষ্ট হয়েছে এবং শিলা বৃষ্টিতে বাড়িঘর ক্ষতিগ্রস্তদের সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার আপনাদের পাশে সবসময় আছে।

পরে ৪০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ১০ শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun