1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পাল্টাপাল্টি হামলা, নতুন করে নিষেধাজ্ঞা তৃণমূল নেতা দীপঙ্কর গ্রেপ্তার, পাটখেত থেকে ২ কোটি টাকা উদ্ধার ঈদের রাতে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল ঈদের দিনেই বিষাদ: কোরবানির মাংস গলায় আটকে কিশোরের মৃত্যু বনলতা এক্সপ্রেস: মহাজাগতিক ভ্রমণ ও রূপান্তরের গল্প ১১ সেকেন্ডের ইতিহাস গড়া গোলটি দেশবাসীকে উৎসর্গ করলেন আনিকা জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন ২৮ দিনের প্রস্তুতি আর বিমানবন্দরে ভোগান্তি, তবু লড়াকু মেয়েদের কুর্নিশ মালদ্বীপ কোচের আর্জেন্টিনার বিশ্বকাপ দল এখনো চূড়ান্ত করতে পারেননি স্কালোনি মালদ্বীপকে আরও গোল দিতে না পারায় বাটলারের অসন্তোষ এবং চরম এক হুঁশিয়ারি

আর্জেন্টিনার বিশ্বকাপ দল এখনো চূড়ান্ত করতে পারেননি স্কালোনি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বিশ্বকাপের দল ঘোষণার ‘ডেডলাইন’ শেষ হতে হাতে গোনা কদিন বাকি। আগামী ১ জুনের মধ্যে ২৬ জনের চূড়ান্ত তালিকা ফিফার কাছে জমা দিতে হবে দলগুলোকে। ব্রাজিল, স্পেন, ফ্রান্স, জার্মানিসহ বড় দলগুলোর সবাই এরই মধ্যে দল ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত দল ঘোষণা করতে পারেনি আর্জেন্টিনা। এই ঘোষণা করতে না পারার কারণ, লিওনেল স্কালোনি এখন পর্যন্ত স্কোয়াডই চূড়ান্ত করতে পারেননি।

আর্জেন্টিনার মানুষের কাছে বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, জাতীয় আবেগও। ২০২২ সালে কাতারে শিরোপা জয়ের পর বুয়েনস এইরেসের রাস্তায় লাখো মানুষের উচ্ছ্বাসে সেই আবেগ দেখেছিল পুরো বিশ্ব। সোনালি সময় পার করা আর্জেন্টিনার কাছে থেকে এবারও তেমন কিছুর আশা ভক্ত–সমর্থকদের। সেই প্রত্যাশার চাপের বিষয়টি মাথায় রাখতে গিয়েই দল নির্বাচনে হিমশিম খাচ্ছেন স্কালোনি।

রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করা এবং চূড়ান্ত ২৬ সদস্যের দল ঠিক করতে আমরা পুরো সময়টাই কাজে লাগাচ্ছি। প্রীতি ম্যাচগুলোতে আমরা কোনো খেলোয়াড়কে ঝুঁকির মধ্যে ফেলব না। সেখানে বিভিন্ন খেলোয়াড় মিলিয়ে দল গড়া হবে।’

অন্য দিকে আর্জেন্টিনার টিভি চ্যানেল ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি আসন্ন বিশ্বকাপ দলে কারা থাকতে পারেন, সে বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন; একই সঙ্গে আলোচনা করেছেন দল থেকে বাদ পড়া কয়েকজন পরিচিত ফুটবলার নিয়েও। আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বড় চমক ছিল পাওলো দিবালার না থাকা। চার বছর আগে বিশ্বকাপজয়ী দলে থাকা দিবালা গত এক দশকে আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন।

স্কালোনি দলে তাঁকে প্রাথমিক দলেও না রাখার ব্যাখ্যায় যুক্তি দেন, তরুণ খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া দরকার। যদিও ৩২ বছর বয়সী দিবালা এখনো ইতালির শীর্ষ লিগের দলে (রোমা) খেলেন। এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবলে আলোচনায় থাকা তরুণদের একজন নিকো পাজ। সেস ফেব্রেগাসের অধীন কোমোর হয়ে খেলা এই ২১ বছর বয়সীকে অনেকে আগামী দিনের বড় তারকা হিসেবে দেখছেন। স্কালোনিও তরুণ এই মিডফিল্ডারের প্রশংসা করে বলেছেন, তাঁকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে চায় কোচিং স্টাফ, দেখতে চায় তিনি ঠিক কোন অবস্থানে আছেন।

স্কালোনি ও লিওনেল মেসি

স্কালোনি ও লিওনেল মেসিএএফপি

তবে আর্জেন্টিনা দলে পাজের জায়গাও এখনো নিশ্চিত নয়। বিশেষ করে বড় মঞ্চে তিনি পারফর্ম করতে পারবেন কি না প্রশ্ন আছে। পাজের মতো চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত নয় আরও কয়েকজনের। সব মিলিয়ে বিশ্বকাপের জন্য ২৬ জনের দলের কয়েকটি জায়গাই এখনো অমীমাংসিত। ডি স্পোর্টসের কাছে সেটা স্বীকার করে স্কালোনি বলেন, দলে এখনো কয়েকটি জায়গা খালি আছে। শেষ মুহূর্তে কীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন—এমন প্রশ্নে তিনি বলেছেন, খেলোয়াড়দের বর্তমান ফর্মই হবে সবচেয়ে বড় বিবেচনা।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে মেসির চোট নিয়ে শঙ্কা জেগেছে। এ বিষয়ে ফিটনেস কোচ ইন্টার মায়ামি তারকার সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে জানান স্কালোনি। যদিও মায়ামি এরইমধ্যে মেসির চোট গুরুতর নয় বলে জানিয়েছে।

আগামী ২ জুন বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ করবে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun