1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ঈদের দিনে লাশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৬

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে মরদেহ নিয়ে ফেরার পথে অ্যম্বুলেন্সের চাকা ফেটে এই দুর্ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। এতে একই পরিবারের অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা মো. আবদুল জলিল দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় বৃস্পতিবার ভোরে তিনি মারা যান। তাঁর মরদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
 
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী অ্যাম্বুলেন্সটি বেজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ সেটির পেছনের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত (ব্লাস্ট) হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। অ্যাম্বুলেন্সটিতে চালক ও ১০ জন যাত্রীসহ মোট ১১ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, পিয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৩৮), জেসমিন (৩০), জাহেদ (১৫), মনির (৫০)।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহত ৬ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা বাকি ৫ আরোহী অক্ষত ও সুস্থ আছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
 
দুর্ঘটনাকবলিত যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun