1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলের সম্পাদক অভিষেকের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! -রাশেদ খাঁন খুলনায় একটি ঘর থেকে নারী-শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার ভারতে বেড়েছে কুইক কমার্সের ব্যবসা, তবে কি টিকে থাকতে পারবে মহাস্থানগড়ে সংরক্ষিত ৪৭ মূর্তি আসল নাকি রেপ্লিকা— যাচাইয়ে বিশেষজ্ঞ দল বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে দিল্লিতে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন, আহত ২

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন, আহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

জামালপুরগামী চলন্ত কমিউটার ট্রেনের দুই বগির মাঝখানে ছাদ থেকে পড়ে রুবেল মিয়া (৩২) নামে যুবক নিহত হয়েছে। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩০ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রুবেল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে ঢাকায় দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নগরীর সানকিপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যায়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, নিহত রুবেল ঢাকার একটি দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন। ঈদের আগে ছুটি না পাওয়ায় ঈদের দুইদিন পর ছুটিতে সে বাড়ি ফিরছিল। পথে ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রীরা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ার সময় ছাঁদে যেন কেউ না উঠতে পারে, বিষয়টি নিশ্চিত করা হয়। তারপরেও যাত্রীরা ট্রেনের ছাদে উঠে। আমরা সবসময় চেষ্টা করি। আমরা আমাদের জায়গা থেকে যাত্রীদের সতর্ক করে যাচ্ছি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun