1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে পড়ে থাকা চামড়া নেওয়া হচ্ছে ময়লার ভাগাড়ে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোরবানির পশুর চামড়া অপসারণ করছে পৌরসভা। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে এসব চামড়া অপসারণ করে শহর পরিচ্ছন্ন করা হচ্ছে।

শনিবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ।

তিনি জানান, শহরের পৌর সুপার মার্কেট এলাকা, কাচারি পুকুরপাড় ও শহীদ পলু সড়কের মোড়ে চামড়ার স্তূপ পড়ে থাকতে দেখা যায়। সেখানে এসব চামড়ার কোন মালিক পাওয়া যায়নি। প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি মালিকবিহীন সড়কে পড়ে থাকা এসব চামড়া অপসারণের নির্দেশ দেন। উনার নির্দেশে শহর পরিচ্ছন্ন রাখতে চামড়াগুলো আমরা অপসারণ শুরু করেছি। পরে জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার ছিটানো হবে।

তিনি আরও জানান, এসব চামড়া ট্রাকে অপসারণ করে ছয়বাড়িয়ায় ময়লা ডাম্পিং স্টেশনে (ভাগাড়) নিয়ে যাওয়া হবে। সেখানে চামড়াগুলো পুঁতে ফেলা হবে।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় চামড়া কিনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। গ্রামের বিভিন্ন এলাকা থেকে তুলনামূলক বেশি দামে চামড়া সংগ্রহ করলেও শহরের আড়তে এসে তারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। ফলে রাস্তায় চামড়া ফেলে চলে যাচ্ছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun