1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

লিলির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন আনচেলত্তির ছেলে ডেভিড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

লিগ ওয়ানের ক্লাব লিলির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। তিনি ব্রাজিল জাতীয় দলের বর্তমান ও রিয়াল মাদ্রিদের সাবেক বস কার্লো আনচেলত্তির ছেলে। 

দুই বছরের চুক্তিতে ডেভিড লিলিতে যোগ দিয়েছেন। যদিও বিশ্বকাপ শেষ হবার পর তিনি উত্তর ফ্রান্সের দলটিতে যোগ দিবেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 

গত বছর ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে ছয় মাসের জন্য কোচের দায়িত্ব পালন করেছেন ৩৬ বছর বয়সী ডেভিড। নতুন চুক্তি প্রসঙ্গে ডেভিড আনচেলত্তি বলেছেন, ‘আমি সত্যিই খুবই গর্বিত ও খুশী। লিলিকে প্রতিনিধিত্ব করা খুবই সম্মানের। তারা নিয়মিত ভাবে ইউরোপীয়ান ফুটবলে খেলে থাকে।’

এবারের মৌসুমে লিগ ওয়ানের টেবিলে তৃতীয় স্থানে থাকার কারনে লিলি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে। চ্যাম্পিয়ন পিএসজির থেকে তারা ১৫ পয়েন্ট পিছিয়ে মৌসুম শেষ করেছে। 

আগামী ২২-২৩ আগস্ট লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun