1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

হরিণাকুণ্ডুতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জেলার হরিণাকুণ্ডু উপজেলার শিতলি এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৩০) হরিণাকুণ্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন আজ সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে শিতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ভ্যানসহ রাস্তার পাশে খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন এর মৃত্যু হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বাসসকে বলেন, হরিণাকুণ্ডুর শিতলী এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে ভ্যানচালকের মৃত্যুর খবর পেয়েছি৷ মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশের একজন অফিসারকে সেখানে পাঠিয়েছি। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun