1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের  ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের  বরগুনায় অর্থনৈতিক শুমারিও জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু  সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৪র্থ কিস্তির পে-রোল জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের দিনাজপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। 

গতকাল বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮, রাজশাহীতে ৩৭ দশমিক ৯, রংপুরে ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৭, সিলেটে ৩২ দশমিক ৫, চট্টগ্রামে ৩৮ দশমিক ৮, খুলনায় ৩৮ ও বরিশালে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এ ছাড়া সিলেটে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। 

গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun