1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হচ্ছে, মন্তব্য স্পিকার হাফিজের প্রধানমন্ত্রীর জাপান সফরে নেই রাষ্ট্রদূত দাউদ আলী জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মা’ছুম মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিয়াল্লিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মাহবুব হোসেন (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তাঁর ছেলে আশরাফুল ইসলাম (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার মিয়া (৫০) ও তাঁর শিশু মেয়ে আদিবা (৪)। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার মিয়া। কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অটোরিকশার চালক এবং যাত্রী মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun