1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তি: যা জানা জরুরি সেপ্টেম্বর ২০২৬: কাতারে কনসার্ট, খেলাধুলা ও বর্ণিল উৎসবের জোয়ার সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন: বিহারের স্বার্থ রক্ষার আশ্বাস ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান দলে ব্যাপক রদবদল: বাবর আজমের পরিস্থিতি নিয়ে রসিকতা পিটারসেনের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সার্ফার মান্নান ও ফাতেমা যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য কঠিন হচ্ছে বসবাসের পথ, সংকুচিত হচ্ছে নাগরিকত্বের সুযোগ

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। এই লক্ষ্যে প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত তৈরি করা হচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যায় নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। আগামী পাঁচ বছর একই গতিতে একই স্পৃহা নিয়ে দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। এই লক্ষ্যে দেশের প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত তৈরি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে সাড়ে ১২ হাজার কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী ইশতাহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি কার্ড প্রবর্তন করা হয়েছে। ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর।

লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মাজদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু এবং গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম।

এর আগে, প্রতিমন্ত্রী লালপুর ডিগ্রি কলেজ মাঠে ক্লেমন লালপুর ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন। 

এ ছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা পরিদর্শন করেন।

দিনের আরেক কর্মসূচিতে তিনি ধুইপল হিন্দু কল্যাণ পরিষদ আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun