1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

কলমাকান্দায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

জেলার কলমাকান্দা উপজেলার পাবই বাজার এলাকায় গতকাল রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫৬ হাজার টাকা।

কলমাকান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে গতকাল শুক্রবার (৫ জুন) রাত পৌনে ১০টার দিকে পাবই বাজারে ব্যবসায়ী রতনের জাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩৬ পিস চায়না বড় জাল, ১৪০ পিস চায়না ছোট জাল এবং ১০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের উপস্থিতিতে সর্বসাধারণের সামনে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় জালের বা গোডাউনের মালিককে উপস্থিত না পাওয়ায় ইসহাকের মালিকানাধীন সংশ্লিষ্ট গোডাউন ও দোকানটি সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন।

 মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জাল বিক্রয়, বিতরণ ও ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে অবৈধ জালের ব্যবহার বন্ধে কলমাকান্দার সর্বস্তরের জনগণকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun