1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাতারে লাইসেন্স বাতিলসহ রিক্রুটমেন্ট এজেন্সি বন্ধের নির্দেশ আওয়ামী লীগ ও গুপ্ত দল যৌথ চক্রান্ত করছে: রিজভী ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়ার রেকর্ড খুলনায় তরুণীর ওপর হামলা: মাদক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ নিরাপত্তা সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা

শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি বিজিবির একটি অভিযানিক দল উপজেলার বাবেলাকোনা এলাকায় ওই অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করে বিজিবির টহল দল।

এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বাসসকে জানান, জব্দকৃত ৫টি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। 

প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun