1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথের হুমকির চেয়ে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারপ্রধান জর্জিয়া মেলোনি, ভাঙলেন বারলুসকোনির রেকর্ড যুক্তরাজ্যের রানকর্নে দুই ট্রাকভর্তি ৪০ হাজার লিটার বিয়ার সম্পদ সংক্রান্ত ঘটনায়, তদন্তে পুলিশ যুব ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে, দায়িত্ব পেলেন আতিকুর নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুৎ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট: মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে দেশে দৈনিক সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. আবুল কালামের (কুমিল্লা-৯) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে চাহিদার তুলনায় সার্বিকভাবে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে প্রাথমিক জ্বালানির স্বল্পতা, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সর্বোচ্চ চাহিদার সময়ে কখনও কখনও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে সরকার সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সাশ্রয়মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun