1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথের হুমকির চেয়ে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারপ্রধান জর্জিয়া মেলোনি, ভাঙলেন বারলুসকোনির রেকর্ড যুক্তরাজ্যের রানকর্নে দুই ট্রাকভর্তি ৪০ হাজার লিটার বিয়ার সম্পদ সংক্রান্ত ঘটনায়, তদন্তে পুলিশ যুব ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে, দায়িত্ব পেলেন আতিকুর নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

জেট ফুয়েলের দাম লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমালো বিইআরসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম যথাক্রমে লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা এবং ০.১০ মার্কিন ডলার কমিয়েছে।

আজ রোববার জারি করা বিইআরসি’র এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি’র সচিব মো. নজরুল ইসলাম সরকার জানান, আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য এই দাম লিটার প্রতি ০.১০১৫ ডলার কমিয়ে ১.০৮২৩ মার্কিন ডলার থেকে ০.৯৮০৮ মার্কিন ডলার করা হয়েছে।

তিনি বলেন, নতুন এই মূল্য আজ ৭ জুন, ২০২৬ তারিখ রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, গত ২২ মে, ২০২৬ থেকে ৪ জুন, ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারন করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী বিইআরসি আজ একটি গণশুনানি করে।

গণশুনানিতে ২২ মে ২০২৬ থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে জুনের জন্য এই মূল্য নির্ধারন করেছে বিইআরসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun