1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

রংপুরে বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৮ জুন, ২০২৬

মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চুরি, জুয়া, দালাল চক্র ও অন্যান্য অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে আরপিএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে হাসপাতাল দালাল চক্রের সদস্য ৭ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদক সেবনকারী ১১ জন, জুয়াড়ি ৫ জন, চুরি মামলার আসামি ২ জন, পরোয়ানাভুক্ত আসামি ১ জন এবং জনশৃঙ্খলা ভঙ্গকারী ৩ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর নির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে চুরি, মাদক, জুয়া, প্রতারণা, দালালি ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়।

কোতয়ালী থানার অভিযানে চুরির দু’টি ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি টিউবওয়েল, একটি ফ্যান ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। একই থানার মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তাজহাট থানার পানবাড়ী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তাস, নগদ টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা ভঙ্গ ও মারমুখী আচরণের অভিযোগে তিনজন এবং মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়।

পরশুরাম থানার অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাহিগঞ্জ থানার অভিযানে চোলাই মদ সেবনের দায়ে তিনজন এবং প্রতারণা মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গোয়েন্দা বিভাগ (ডিবি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে হাসপাতাল দালাল চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এছাড়া মাদক সেবনের দায়ে আরও চারজনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun