1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: দীপ্ত টিভিতে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব প্রিয়জন হারানোর শোক ও পিটিএসডির অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কেট বেকিনসেল নেপালে বন্যা ও হিমবাহ ধস: দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকটে জাতিসংঘ ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য

২০ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে রিয়ালের সভাপতি পুন:নির্বাচিত পেরেজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৮ জুন, ২০২৬

২০০৬ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে রিয়াল মাদ্রিদেও সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের কাছাকাছি একটি হোটেলে দেওয়া ভাষণে পেরেজ নিজের বিজয় ঘোষণা করেন, আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনরিক রিকুয়েলমে পরাজয় স্বীকার করেন।

পেরেজ বলেন, “আমরা রিয়াল মাদ্রিদের নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় সেরা ফলাফল অর্জন করেছি। এটি একটি অসাধারণ ফলাফল। আজ রিয়াল মাদ্রিদেরই জয় হযয়েছে। আমরা বিশ্বকে গণতন্ত্রের একটি উদাহরণ দেখিয়েছি। রিয়াল মাদ্রিদ যেন ট্রফি জয় অব্যাহত রাখতে পারে, সে জন্য আমরা কাজ করে যাব। অংশগ্রহণকারী সবাইকে আমি ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা এখনও অনেক ইতিহাস গড়ব।”

ক্লাবের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পেরেজ ২১,৭৪১ ভোট পেয়ে মোট ভোটের ৬৫% অর্জন করেন। অন্যদিকে রিকুয়েলমে ১১,৮১৪ ভোট পেয়ে ৩৫% সমর্থন লাভ করেন।

৭৯ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্তও এই পদে ছিলেন।

তাঁর সভাপতিত্বে রিয়াল মাদ্রিদ সাতটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি সাতটি লা লিগা শিরোপা জিতেছে। 

রোবারের ভোট অনুষ্ঠিত হয় দুই সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণার পর। টানা দুই মৌসুম বড় কোনো ট্রফি না জেতার পর সদস্যদের সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে পেরেজ আকস্মিকভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

রিয়াল মাদ্রিদে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত নেতৃত্ব দেওয়ার পর ২০০৯ সালে ফিরে আসা পেরেজ এই জয়ের মাধ্যমে আরও চার বছরের মেয়াদ নিশ্চিত করেছেন।

এটি ছিল ক্লাবটির গত ২০ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন। এর আগে পেরেজ ২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১ এবং ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন।

পেরেজ নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন জয়ী হলে তিনি হোসে মরিনহোকে পুনরায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরিয়ে আনবেন। পাশাপাশি ইব্রাহিমা কোনাতে ও ডেনজেল ডামফ্রাইসকে দলে ভেড়ানোর কথাও জানান। এছাড়া তিনি নাম প্রকাশ না করা আক্রমণভাগের এক খেলোয়াড়ের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর বেশি ব্যয়ে চুক্তির প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে ৩৭ বছর বয়সী ব্যবসায়ী রিকুয়েলমে নির্বাচিত হলে জার্গেন ক্লপকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা এবং আর্লিং হালান্ড ও রড্রিকে দলে আনার পরিকল্পনার কথা বলেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun