1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কাতারে লাইসেন্স বাতিলসহ রিক্রুটমেন্ট এজেন্সি বন্ধের নির্দেশ আওয়ামী লীগ ও গুপ্ত দল যৌথ চক্রান্ত করছে: রিজভী ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়ার রেকর্ড খুলনায় তরুণীর ওপর হামলা: মাদক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ নিরাপত্তা সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

জেলার মুকসুদপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ শেখ (৩৫) নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট সেবা গ্রীনলাইন ফিলিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ শেখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক-পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের হেলপার মাসুদ শেখ গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে মুকসুদপুর থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করে। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun