1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে পণ্যবোঝাই ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

টাঙ্গাইলের সখিপুরে পণ্যবোঝাই ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপের ড্রাইভার জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নূরনবী (৬৫), হেলপার নওগাঁ জেলার পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাগর (২২) ও ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এরা সকলেই পিকআপ ভ্যানের আরোহী।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৪ জনের মৃত্যু হয়। মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun