1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার দিন শেষ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত থাকায় ৮৪ বছর বয়সী ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষককে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এ পদে নিয়োগ পেয়েছেন।

গতকাল মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। 

দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি, আইন ও বিধি-বিধান অনুসরণ করবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বও পালন করবেন। 

একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।

অধ্যাপক শফিকুল ইসলাম বর্তমানে লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun