1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

ময়মনসিংহে দরিদ্রদের মাঝে মৌসুমি ফল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

সামাজিক কল্যাণমূলক সংগঠন ‘ময়মনসিংহ ফোরাম’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। ‘মৌসুমি ফলের মিষ্টি সুবাস আর পুষ্টি পৌঁছে যাক সবার দ্বারে’- এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সুবিধাবঞ্চিতদের নিয়ে এই কর্মসূচি পালিত হয়।

গতকাল মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, গ্রীষ্ম মৌসুমে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণ করা প্রতিটি প্যাকেটে আম, লিচ,ুআনারসসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন মৌসুমি ফল অন্তর্ভুক্ত ছিল। ফল বিতরণ কর্মসূচিতে ময়মনসিংহ ফোরামের সভাপতি এহসান হাবীব, সহ সভাপতি এড. আহসান উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন, দপ্তর সম্পাদক মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ্, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজ কল্যাণ সম্পাদক শরীফা সুলতানা, শিক্ষা ও  সাংস্কৃতিক সম্পাদক সুমন হাসান, পরিবেশ ও নগর বিষয়ক সম্পাদক মোস্তফা তারেক, নির্বাহী সদস্য ফেরদৌসুল মনিরা লাবনী,আবু বক্কর সিদ্দিক রুমেলসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির শেষে সমাজের সামর্থ্যবান ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে ময়মনসিংহ ফোরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun