1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

জেলার পবা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওশাদ (৫৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পবা থানার আলাইবিদিরপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের পুত্র এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)র মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল সকাল  সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫ থেকে ৪০ জন ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৯ জুন একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি নওশাদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun