1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসের কাছে রিয়ালের হার: এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে কেন বিতর্ক? লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন পুলিশ প্রশাসনে সিন্ডিকেটের দৌরাত্ম্য: অফিসার কেনাবেচার অভিযোগ ইরানের পিকঅ্যাক্স স্থাপনায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্সেনালের সেট-পিস রুখতে চেলসির অভিনব প্রস্তুতি: রাগবির ট্যাকল প্যাড ব্যবহারে আলোনসোর কৌশল হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা

ইলেকট্রিক গাড়ি উৎপাদনে শুল্ক-কর ছাড়, সুবিধা থাকবে ২০৩১ সাল পর্যন্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি (ইভি) উৎপাদন শিল্পে বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের শুল্ক-কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে ই-বাইক, ইলেকট্রিক বাস, ট্রাক ও চার্জিং অবকাঠামোর বিকাশে বিভিন্ন কর-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং এর যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরির লক্ষ্যে নতুন করে শুল্ক-কর রেয়াতি সুবিধা দেওয়া হবে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান চার চাকা ও তিন চাকার বিদ্যুৎচালিত যানবাহনের বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং ও অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন করবে, তারা উপকরণ ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ৩ শতাংশ আমদানি শুল্ক ছাড়া অন্য সব ধরনের শুল্ক-কর থেকে অব্যাহতি পাবে।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠান পার্টস সংযোজন ও পেইন্টিংয়ের মাধ্যমে তুলনামূলক কম মূল্য সংযোজন করবে, তাদের জন্য ১৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখে অন্যান্য সব শুল্ক-কর মওকুফের প্রস্তাব করা হয়েছে।

স্থানীয়ভাবে ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এসব শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রিম ভ্যাট ছাড়া অন্য সব ধরনের শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেট বক্তব্যে বলা হয়েছে, ইলেকট্রিক গাড়ি উৎপাদন শিল্পের জন্য প্রস্তাবিত এসব রেয়াতি সুবিধা ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া দেশীয় ই-বাইক উৎপাদন ও সংযোজন শিল্পে বিনিয়োগ বাড়াতে স্থানীয়ভাবে যন্ত্রাংশ উৎপাদনকারী ভেন্ডর প্রতিষ্ঠানগুলোকেও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে ইলেকট্রিক বাস, ট্রাক ও চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসে করের হার ৫ শতাংশ থেকে সম্পূর্ণ প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun