1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসের কাছে রিয়ালের হার: এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে কেন বিতর্ক? লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন পুলিশ প্রশাসনে সিন্ডিকেটের দৌরাত্ম্য: অফিসার কেনাবেচার অভিযোগ ইরানের পিকঅ্যাক্স স্থাপনায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্সেনালের সেট-পিস রুখতে চেলসির অভিনব প্রস্তুতি: রাগবির ট্যাকল প্যাড ব্যবহারে আলোনসোর কৌশল হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা

আইএইচফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গতকাল টুর্ণামেন্টের প্রথম দিন অনূর্ধ্ব-২০ বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন)  ট্রফিতে ১১ জুন বৃহস্পতিবার ছোটরাও জয় তুলে নিয়েছে।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ দিন দুপুরে বাংলাদেশ ৩২-২৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে বাংলাদেশের। কখনও কখনও গোল ব্যবধানে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল মালদ্বীপের খেলোয়াড়েরা।  ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের স্কোর ছিল ১৫, মালদ্বীপের ১৪। তবে সময় যতো গড়িয়েছে ততোই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জেবে দাই বম। বাংলাদেশের সর্বোচ্চ ৮টি গোল করেছেন খাইচলোং মারমা।

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরস্কার জিতে উচ্ছ্বসিত জে বে দাই বম। তিনি বলেন, “মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে আমরা জান প্রাণ দিয়ে লড়াই করেছি। আমরা দুই মাস যাবৎ প্র্যাকটিস করেছি। ইনশাআল্লাহ পরের ম্যাচেও আমরা আরও ভালো করবো। কখনও মনে হয়নি ম্যাচ হেরে যেতে পারি। আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল- যে করেই হোক জিতব।“

১২ জুন শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। এবার ভারতকেও হারানোর স্বপ্ন দেখছেন তিনি, “ আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। ভারত অত্যন্ত শক্তিশালী দল। ওদের ছোট করে দেখছিনা। ওদের সঙ্গে আমরা জেতার চেষ্টা করব।”

এর আগে ১১ জুন বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হয় নেপাল। ওই ম্যাচে নেপাল ৪০-২১ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।   

১২ জুন শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে ভারত খেলবে নেপালের বিপক্ষে বিকেল ৩টায়। বিকেল ৫টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun