1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসের কাছে রিয়ালের হার: এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে কেন বিতর্ক? লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন পুলিশ প্রশাসনে সিন্ডিকেটের দৌরাত্ম্য: অফিসার কেনাবেচার অভিযোগ ইরানের পিকঅ্যাক্স স্থাপনায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্সেনালের সেট-পিস রুখতে চেলসির অভিনব প্রস্তুতি: রাগবির ট্যাকল প্যাড ব্যবহারে আলোনসোর কৌশল হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতিক এর পরিবারকে প্রদেয় ভাতার হার ৫ হাজার টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে ৪০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার ও ২৫ হাজার করার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আজ সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই বরাদ্দের প্রস্তাব করেন। এ সময় তিনি সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখারও প্রস্তাব করেন। 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে ৪,৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। 

মুক্তিযোদ্ধাদের জন্য উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসা সেবা ও দাফন অনুদানসহ বিভিন্ন সুবিধা প্রদান অব্যাহত রয়েছে বলে মন্ত্রী জানান। তিনি জানান, এমআইএস পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রস্তুত করা হয়েছে এবং জিটুপি প্রক্রিয়ায় সরাসরি তাদের ব্যাংক হিসাবে ভাতা প্রদান করা হচ্ছে। যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের রাষ্ট্রীয় সম্মানী ভাতা ইএফটি প্রক্রিয়ায় প্রদান করা হচ্ছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়নে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun