1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসের কাছে রিয়ালের হার: এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে কেন বিতর্ক? লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন পুলিশ প্রশাসনে সিন্ডিকেটের দৌরাত্ম্য: অফিসার কেনাবেচার অভিযোগ ইরানের পিকঅ্যাক্স স্থাপনায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্সেনালের সেট-পিস রুখতে চেলসির অভিনব প্রস্তুতি: রাগবির ট্যাকল প্যাড ব্যবহারে আলোনসোর কৌশল হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কর প্রদানে উৎসাহ সৃষ্টি এবং করদাতাদের সামাজিকভাবে সম্মানিত করতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

নতুন এ নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারীসহ মোট ৬৭ জনকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করা হবে।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এর ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।

সেরা করদাতা ব্যক্তিরা জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, জেলা ও জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, সার্কিট হাউসে অগ্রাধিকার, সরকারি হাসপাতালে কেবিন সুবিধা, যানবাহনে টিকেট অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং ক্রীড়া প্রদর্শনীতে টিকেট প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun