1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রশাসনে সিন্ডিকেটের দৌরাত্ম্য: অফিসার কেনাবেচার অভিযোগ ইরানের পিকঅ্যাক্স স্থাপনায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্সেনালের সেট-পিস রুখতে চেলসির অভিনব প্রস্তুতি: রাগবির ট্যাকল প্যাড ব্যবহারে আলোনসোর কৌশল হিমালয়ে বিপর্যয়: কেন ঘটল এই ‘হিমালয়ান সুনামি’, আগাম সতর্কতা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, ক্ষুব্ধ রোগীরা সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার দিন শেষ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত থাকায় ৮৪ বছর বয়সী ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু

নারী ও শিশু নির্যাতনের মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনতে হাইকোর্ট বেঞ্চ গঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদ-ের রায়ের ডেথ রেফারেন্স এবং একই রায় থেকে উদ্ভূত আপিল শুনানির জন্য একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গতকাল ১০ জুন এ বেঞ্চ গঠন করা হয়।

২০২৬ সালের ১৪৩ নম্বর বেঞ্চ গঠনবিধি অনুযায়ী, আগামী ১৪ জুন রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এ বেঞ্চ গঠন করা হলো।

বেঞ্চ গঠনবিধি অনুযায়ী, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত এ ডিভিশন বেঞ্চ অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদ-ের রায়ের ডেথ রেফারেন্স, একই রায় থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিলের শুনানি করবেন।

এছাড়া একই রায় থেকে উদ্ভূত ফৌজদারি আপিল ও জেল আপিল মঞ্জুরীর আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ মামলা ও ফৌজদারি রিভিশন এবং এ বিষয়ে জারি করা রুলেরও শুনানি করবে বেঞ্চটি।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদ-ের রায় ঘোষণার পর ওই মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য গত রোববার আপিল বিভাগে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

পরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেন এবং আগামী রোববার থেকে ওই বেঞ্চের বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল।

অন্যদিকে, শিশু রামিসা হত্যা মামলাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের একটি প্যানেলও গঠন করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun