1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে বিশেষ টিম কাজ করছে গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি বোয়িং থেকে আরও বিমান কেনার পরিকল্পনা সরকারের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ

হৃদ রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

জেলার কোতয়ালী থানায় কর্মরত শাহ আলম (৪৫) নামে এক পুলিশ সদস্য হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি বাসস’কে নিশ্চিত করা হয়েছে। 

নিহত শাহ আলম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার পাখিউড়া গ্রামের শামসুল হকের ছেলে। শাহ আলম ২০০১ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বিভাগে নিয়োগ পান। তার বর্তমান চাকরিকাল ২৫ বৎসর।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, কোতয়ালী থানায় কর্মরত থাকাকালীন পুলিশ সদস্য শাহ আলম শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

পুলিশ বিভাগ জানিয়েছে, মো. শাহ আলম একজন অত্যন্ত বিনয়ী ও কর্তব্য পরায়ন পুলিশ সদস্য ছিলেন। 

তার অকাল মৃত্যুতে রংপুর জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ বাহিনী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun