1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ  ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে যা জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রধান বিষয়গুলো লালমনিরহাটে জাতীয় ফল মেলায় দেশি-বিদেশি ফলের সমারোহ বান্দরবানে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু মোবাইল ব্যাংকিং ভ্যালিডেশন না হলে বন্ধ থাকবে উপবৃত্তি সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ভারতের ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা: বাংলাফ্যাক্ট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ভারতের ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ইয়ামাহা শোরুমে ঢুকে ডাকাতি এবং একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। দাবি করা হচ্ছে, ঘটনাটি বাংলাদেশের।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি বাংলাদেশের ঘটনা নয়। গত ১২ জুন ভারতের বিহারের দ্বারভাঙায় ইয়ামাহা শোরুমের ভেতরে এক ম্যানেজারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun