1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ  ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে যা জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রধান বিষয়গুলো লালমনিরহাটে জাতীয় ফল মেলায় দেশি-বিদেশি ফলের সমারোহ বান্দরবানে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু মোবাইল ব্যাংকিং ভ্যালিডেশন না হলে বন্ধ থাকবে উপবৃত্তি সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জেলার কেন্দুয়া উপজেলায় আজ সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মোড়াইল বিল ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫) এবং ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বাসস’কে জানান, সকালে শামসুল হুদা মাছ ধরতে মোড়াইল বিলে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, আশরাফুল ইসলাম সান্দিকোনা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন,বজ্রপাতে নিহত ২ জনের লাশ দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun